৪ আগস্ট আন্দোলনের অজানা ইতিহাস: লন্ডন থেকে মাঠপর্যায়ের সমন্বয়-

কোটা সংস্কার আন্দোলনে যখন সারাদেশ উত্তাল, তখন মৌলভীবাজার ছিলো নিরব। আমি তখন লন্ডনে। প্রবাসেথাকলেও মন পড়ে ছিলো বাংলাদেশে, দেশের মাটি, মানুষের হাহাকার আর অধিকার আদায়ের লড়াইয়ে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমিই প্রথম ফেসবুকে একটি ইভেন্ট খুলি। হোস্ট করি ছাত্রফ্রন্টের রাজীব সূত্রধরকে-যেহেতুমৌলভীবাজারে তাঁরাই আন্দোলন শুরু করেছিলো ১০জুলাই হতে। রাজীব সুত্রধরকে বলি, “আপনি মাঠে নামুন, আমি অর্থসহ সার্বিক সহায়তা করবো।”

পরদিন ১৬ জুলাই কলেজে আন্দোলনে সামায়েলসহ রাজীব সুত্রধরের ওপর ছাত্রলীগ হামলা চালায় এবং রাজীবসুত্রধর আহত হন। সেই আক্রমণের প্রতিবাদে পরদিন যে মশাল মিছিল হবার কথা ছিলো, তা আর হয়নি।

অন্যদিকে, সামায়েলকে নিয়ে সামাজিক মাধ্যমে ছাত্রলীগ অপপ্রচার চালাচ্ছিলো । বলা হচ্ছিলো “মৌলভীবাজারেআন্দোলন হলেই তার শাস্তি নিশ্চিত, তাকে চিহ্নিত করে রেখেছিলো তারা"।

১৭ ও ১৮ জুলাইয়ের দুইটি মিছিল ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলায় পণ্ড হয়, এবং গ্রেফতার করা হয় আব্দুস সালামএবং বিভিন্ন যায়গা থেকে কাজী মনজুরসহ কয়েকজনকে, এরপর থেকে পুরো মৌলভীবাজার স্তব্ধ হয়ে যায়।

ফেসবুকে সাহস করে সরাসরি খুব কম মানুষই লিখছিলো, দু-একটা ফেক আইডি, আর প্রবাসে থাকা আমিসহ আরোঅনেকে চালিয়ে যাচ্ছিলাম অনলাইন প্রচারযুদ্ধ। দেশ উত্তাল, কিন্তু মৌলভীবাজারের নিরবতা নিয়ে চলছিলো ট্রল আরকৌতুক। অপমানের চূড়ান্ত।

১৬ আগস্ট সামায়েল “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” নামে একটি পাবলিক গ্রুপ খোলে। আমাকে প্রথমে মডারেটর, পরে অ্যাডমিন দেয়। আমি একাই সেই গ্রুপের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে থাকি। নিজের প্রোফাইল দিয়ে গ্রুপকেব্যাপক বুস্ট ও প্রমোট চালাতে থাকি।

মাত্র ১০–১২ দিনে গ্রুপের সদস্য সংখ্যা ছাড়ায় ১০ হাজার, এরমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা নিজেরা একে অপরকেব্যাপকহারে ইনভাইট করতে থাকে, এবং নিজেদের মধ্যেও বিভিন্ন পরিকল্পনা করতে থাকে।

এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রধান গ্রুপে মৌলভীবাজারকে নিয়ে বিভিন্ন ট্রল পোস্টও আসতেথাকে।(মৌলভীবাজারের মানুষজন "হিজরা" "হাতে চুরি পড়ে বসে আছে" "কাপুরুষ" এমন টাইপের)

প্রথমে মৌলভীবাজারের অপমান হচ্ছে ভেবে রিজেক্ট করলেও পরে কৌশলগতভাবে এপ্রোভ দেওয়া শুরু করি, বারুদেস্ফুলিঙ্গ দেওয়ার কৌশল হিসেবে-এতে ট্রল রূপ নেয় প্রতিবাদে। মৌলভীবাজারের এমন অপমানে মানুষের ভেতর জেদজন্ম নেয়, আন্দোলনের আগুন আবার ধীরে ধীরে জ্বলতে শুরু করে।

আব্দুল কাদির মেসেঞ্জারে সমন্বয় গ্রুপ খোলে, মূলত ওই গ্রুপই ছিলো আন্দোলন পরিচালনা করার প্রধান গ্রুপ, আমিপ্রথম উৎসাহমূলক বার্তা দেই। তারা মিটিং শুরু করে। যদিও আমি ইচ্ছা করেই তাদের মিটিংয়ে অংশ নিইনি। দেখতেচেয়েছিলাম তারা নিজেরা কী সিদ্ধান্ত নেয়।

সেই সময়ে কাদির, শিশির, সামায়েল, জাকারিয়া ইমন আত্মগোপনে থাকার কারণে বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছিলো।

তখন আমি সিদ্ধান্ত নিই, আমাদের পাবলিক গ্রুপ থেকে কমিউনিটি চ্যাট খুলে সাধারণ ছাত্রজনতার মতামতের উপরভিত্তি করে আন্দোলনের সমস্থ কিছু নির্ধারণ করবো।

কমিউনিটি চ্যাট খুলতেই ৫০০+ ছাত্রজনতা সেখানে জয়েন হোন এবং সাধারণ ছাত্রজনতার মত নিয়ে আমি ঠিক করিযে আন্দোলন হতে হবে রবিবার দিন অন্যতায় অনেকেই আসতে পারবেনা, এবং আগের ৩-৪টি আন্দোলন থেকে শিক্ষানিয়ে সিদ্ধান্ত নেই যথোপযুক্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে, এবার আর মার খাওয়ার পালা নয় এবার পালাদেওয়ার।

২ আগস্ট কেন্দ্র থেকে গণমিছিলের ঘোষণা এলেও আমি আমাদের সমন্বয় গ্রুপে তা বাতিল করে দেই, কারণ আমারপরিকল্পনা ছিলো আমরা যেদিন নামবো, সেদিন মৌলভীবাজার কাঁপবে, এবং সবার সমন্বয়ে জনশ্রুত বইবে, প্রয়োজনেআরেকটু সময় বাড়িয়ে নেওয়া যাবে। প্রস্তুতি ও জনবল ছাড়া মাঠে নামা মানে আবারো মার খেয়ে ফিরে যাওয়া।

২ আগস্ট রাত ৮টার দিকে আমরা অনলাইনে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং করি। মিটিংয়ের পরিবেশ ছিলো সংকটপূর্ণও দ্বিধাগ্রস্ত, নেতৃত্বহীনতার কারণে সবার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিলো। তখন আমি একটি প্রস্তাবনিয়ে সামনে আসি: আমি চাই, আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিতে।

আমার এই প্রস্তাব কেবল আবেগ নয়, ছিলো একটি কৌশলগত ও যৌক্তিক পরিকল্পনার অংশ। আমি যুক্তি দেই-

১. আমি বিদেশে অবস্থান করছি: প্রশাসনের সরাসরি ধরাছোঁয়ার বাইরে থাকায় আমাকে টার্গেট করা তাদের পক্ষেকঠিন। ফলে আন্দোলনের মেরুদণ্ডে আঘাত হানা যাবে না।

২. আন্দোলন যেন থেমে না যায়: যারা মাঠে থাকবে, তাদের যেকোনো সময় গ্রেফতার হওয়ার ঝুঁকি ছিলো। আমি বলি, যদি কেউ ধরা পড়ে, সে যেন বলে-“ফাহিম চৌধুরীর কথায় আমরা কাজ করছি, নিজেদের কোনো পরিকল্পনাতে নয়।” এতে প্রশাসনের চাপ সরাসরি তাদের ওপর না গিয়ে আমার নামের ওপর গিয়ে পড়বে, এবং যেহেতু আমি ধরা পড়বোনা, আন্দোলনের ধারা থেমে যাবে না।

৩. আমার লিখালিখি ও দেশে থাকাকালীন এক্টিভিটিস এর কারণে ছিলাম পরিচিত একটি মুখ: মৌলভীবাজারেরবিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও সামাজিক পরিসরে আমার পূর্বপরিচিতি ছিলো। ফলে আমাকে সামনে দেখে অনেকে সাহসপাবে, এবং সাধারণ ছাত্র-জনতাও নেতৃত্বকে বিশ্বাস করতে পারবে।

৪. যোগাযোগ ও মিডিয়া পরিচালনার সুবিধা: বিদেশে থাকায় আমি ছিলাম পুরোপুরি ইন্টারনেট এক্সেসে, ভয়ডরহীনভাবে মিডিয়া হ্যান্ডেল করতে পারছিলাম, ফেসবুক পোস্ট থেকে শুরু করে নিউজ আপডেট, তথ্য বিশ্লেষণ, সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেও সমন্বয় করতে পারছিলাম। মাঠের লোকদের পক্ষে এটি সেইমূহুর্তে ততটুকু সম্ভব ছিলো না।

৫. মনোবল পুনর্গঠন: দীর্ঘদিন মৌলভীবাজারে আন্দোলন স্থিমিত ছিলো, অনেকে মনে করছিলো আর কিছুই হবে না।এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে আন্দোলনে নতুন গতি ও প্রাণ আসবে, এই বার্তাটি আমি দিতে চেয়েছিলাম।

আমি আরও বলি, এই দায়িত্বে আমি থাকলে প্রয়োজনীয় দিকনির্দেশনা, মিডিয়া কাভারেজ, বাইরের সংগঠনগুলোরসঙ্গে যোগাযোগ, অর্থনৈতিক সহায়তা সবই আমি দেখবো, আর তোমরা শুধু মাঠে সাহস নিয়ে থেকো।

আমার প্রস্তাবটি  সবাই মেনে নেয়, কারণ তখন আমরা বুঝে গিয়েছিলাম, নেতৃত্বের শূন্যতা আর বিলম্ব আমাদেরব্যর্থতার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে।

এই সিদ্ধান্তই আমাদের ৪ আগস্ট ঐতিহাসিক আন্দোলনের মূল ভিত্তি রচনা করে দেয়।

তারপর থেকেই শুরু হয় প্রস্তুতির চূড়ান্ত ধাপ।

ওইদিনই আমি আন্দোলনের তারিখ প্রথমে আমাদের সমন্বয় গ্রুপে এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরফেসবুক গ্রুপে ঘোষণা করি। সাথে সাথে শতশত মেসেজ আসতে থাকে, এবং সবাইকে একে অন্যের সাথেকমিউনিকেশন করিয়ে দিতে থাকি।

আন্দোলনের প্রস্তুতির এক পর্যায়ে আমি তানজিয়া শিশিরকে বলি তুমি নারী টিম সামলাও, তাকে স্পষ্ট করেবলি-তাদের টিম সর্বদা পুলিশের গাড়ির আশেপাশে থাকবে। যদি দেখে কাউকে জোর করে গাড়িতে তোলা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গেই মেয়েদের নিয়ে গাড়ির সামনে বসে পড়বে কিংবা প্রয়োজনে সাহস করে ছিনিয়ে আনার চেষ্টাওকরবে।

আমার কৌশল ছিলো, নারী টিমকে প্রতিরোধের ঢাল হিসেবে ব্যবহার করা। কারণ আমি জানতাম, জনসম্মুখেনারীদের ওপর বলপ্রয়োগ করতে প্রশাসন দ্বিধা করবে, আর এই ‘ঢাল’-এর আড়ালেই আমরা মাঠের ছেলেদেরনিরাপদ রাখতে পারবো।

যদিও পরবর্তীতে অনেকেই এই নারী নেতৃত্বকে অস্বীকার করেছে কিংবা অবমূল্যায়ন করেছে, তবুও বাস্তবতাহলো-শিশিরের নেতৃত্বে বড় এই টিম ছিলো আমাদের অন্যতম সাহসী রক্ষাকবচ।

মাঠের আব্দুল কাদিরকে নিয়ে আমি ছিলাম সবচেয়ে বেশি চিন্তিত, সে প্রয়োজনের তুলনায় বেশি সাহসী হওয়ায় তাকেনিয়ে আতঙ্কিত ছিলাম। যতবারই আমার তার সাথে কথা হয়েছে, এক কথাই বলে গেছি-“কোনভাবেই গ্রেফতার হওয়াযাবেনা।” শিশিরকেও বারবার বিষয়টি বুঝিয়েছি। আর প্রতিবার শিশিরের কণ্ঠে ছিলো এক দৃঢ় আশ্বাস-“ভাই, বড়বোন থাকতে ছোট ভাইকে কিছু হতে দিবো না।”

সেই কঠিন সময়ে এই কথাগুলো শুধু আবেগের নয়, ছিলো দায়িত্ব, দৃঢ়তা এবং আত্মত্যাগের এক নিঃশব্দ শপথ।

৩ আগস্ট আমি সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিই-আন্দোলনের আগেই আমাদের একটি সমন্বয়ক কমিটি গঠন করতেহবে এবং সেটিকে পাবলিকলি প্রকাশ করতে হবে। একটি শক্ত নেতৃত্ব ও সুশৃঙ্খল কাঠামো না থাকলে আন্দোলনেরভিত নড়বড়ে হয়ে যাবে-এটি আমি ভালোভাবে জানতাম।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একের পর এক সবাই নীরব! কেউই নিজে থেকে নাম দিতে রাজি হচ্ছিলো না। যেন নেতৃত্বনয়, কেউ দায়িত্ব নিতে ভয় পাচ্ছে।

সারাদেশ যখন উত্তাল, তখন মৌলভীবাজারে নেতৃত্বের এই সংকট আমাকে মানসিকভাবে খুবই নাড়া দেয়।

এমন পরিস্থিতিতে কেবল আব্দুল কাদির ও তানজিয়া শিশির এগিয়ে আসে এবং তাদের নাম দেয়। আন্দোলনেরঘোষণা দেওয়ার পর সুমন ভূইয়া আমার সাথে যোগাযোগ করেছিলো এবং কমিটি ঘোষণার আগে আমি আবার তারসাথে যোগাযোগ করে তাকে অনুরোধ করি-যদি সম্ভাব্য কয়েকটি নাম সে দিতে পারে।

সুমনের কাছ থেকে আমি কিছু নাম পাই, যদিও তাদের কাউকেই আগে থেকে ব্যক্তিগতভাবে চিনতাম না এবং এরাএক্সিস্ট করে কি না তখন সেটাও জানতাম না তবুও কমিটি বড় দেখানো এবং সাধারণ মানুষের ভরসা জেতার জন্যআমি সেই নামগুলো ওই কমিটিতে ঘোষণা করি।(আন্দোলনের দিন সুমন ভূইয়া অসাধারণ সাহসিকতার ভূমিকারেখেছিলো, প্রথম মিছিলে ব্যানার সেই ধরে সরকারি কলেজের সামনে থেকে)।

সবদিক বিবেচনায়, দেরি না করে আমি নিজেই প্রধান সমন্বয়ক হিসেবে এগিয়ে এসে ৬ সদস্যের একটি অন্তর্বর্তীকালীনসমন্বয়ক কমিটি ঘোষণা করি। আন্দোলনের স্বার্থে, সময়ক্ষেপণের সুযোগ ছিলো না।

এখানেই শেষ নয়-কমিটি ঘোষণার পরপরই আমি আমার মা ও ভাইকে বলি, রাতেই মৌলভীবাজার ছেড়ে অন্যত্র চলেযেতে। কারণ আমি জানতাম, সরকার পতন না হলে প্রশাসন আমার ওপর চাপ প্রয়োগের জন্য সরাসরি আমার বাড়িতেযাবে, এবং পরিবারের সদস্যদের টার্গেট করে নির্যাতন চালাতে পারে)

এই মুহূর্তগুলো ছিলো চাপ, দায়িত্ব, কৌশল আর আত্মত্যাগের এক কঠিন মিশ্রণ। আন্দোলন কেবল স্লোগানেরনয়-আস্তে আস্তে আমার কাছে স্পষ্ট হচ্ছিলো, এটা জীবন-মরণ আর অস্তিত্বের লড়াই।

৪ আগস্ট, ভয়াবহ সেই দিন। আমি সারা রাত জেগে লন্ডন থেকে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখি।

হঠাৎ খবর পাই-আওয়ামী লীগ আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। সঙ্গে সঙ্গেই সবাইকে সতর্ক করি। ফলে যুবলীগ গুলিচালালেও কেউ আহত হয়নি এবং প্রাণহানী ঘটেনি, তবে পুলিশের টিয়ারশেল ও ছিটাগুলিতে শতশত আন্দোলনকারীমারাত্মকভাবে আহত হন।

আমি তথ্য সরবরাহ করছিলাম-এমপি জিল্লুর রহমান কোথায়, পুলিশ কোন পয়েন্টে, তারা কখন আগ্নেয়াস্ত্র নিয়েআসছে সব কিছু। আহতদের হাসপাতালে খোঁজ নেওয়া, খাবার পাঠানো, সবই করছিলাম এখান থেকেই।

সন্ধ্যা ঘনিয়ে আসলে, কাদির-সামায়েল সিদ্ধান্ত নেয়-আজকের মতো আন্দোলন স্থগিত করা হোক। আমি ফেসবুকগ্রুপে ঘোষণা দিই আজকের মতো আন্দোলন এখানেই স্থগিত। তবে এরপরেও শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপের সাথেমধ্যরাত পর্যন্ত চলছিলো পুলিশের সংঘর্ষ।

পরদিন, ৫ আগস্ট, আমি কেন্দ্রের ঘোষণার সাথে মিল রেখে কর্মসূচির ঘোষণা দিই। ইচ্ছা ছিলো, ৪ আগস্টেরজোয়ারের পরপরই আমরা আবার রাজপথে থাকবো, যাতে আন্দোলনের গতি বজায় থাকে। কিন্তু বাস্তবতা ছিলোসম্পূর্ণ ভিন্ন।

তীব্র নেতৃত্বশূন্যতা পরিস্থিতিকে জটিল করে তোলে।

কেউই সামনে এসে দায়িত্ব নিতে রাজি হচ্ছিলো না। আমি একাই সমন্বয়ের চেষ্টা করছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেইবুঝে যাই-এই মুহূর্তে মাঠ পর্যায়ে কারো উপস্থিত নেতৃত্ব ছাড়া, শুধুমাত্র অনলাইনে বসে শিক্ষার্থীদের ময়দানে নামানোমানে হচ্ছে তাদের বিপদের মুখে ঠেলে দেওয়া।

আমি তখন ভীষণ হতাশ।

একপর্যায়ে, আমি বাধ্য হয়ে ৫ আগস্টের কর্মসূচি অনির্দিষ্ট কারণে স্থগিত ঘোষণা করি। এর ফলে কিছু শিক্ষার্থীর মধ্যেআমার ওপর চাপা ক্ষোভ তৈরি হয়। কেউ কেউ মনে করেছিলো আমি হয়তো পিছিয়ে যাচ্ছি। কিন্তু তখনও আমিকাউকে বলতে পারছিলাম না আসল পরিস্থিতির কথা।

কারণ আমাদের বড় গ্রুপটার মাঠপর্যায়ে নেতৃত্ব দিচ্ছিলো-আব্দুল কাদির, সামায়েল, তানজিয়া শিশির, জাকারিয়াইমন-তারা সবাই আত্মগোপনে চলে গিয়েছিলো, কারণ সেই মূহুর্তে তাদের জেলের বাহিরে জীবিত থাকাটাই সবচেয়েবেশি জরুরি ছিলো। অবস্থা এতটাই ভয়াবহ ছিলো যে, তাদের কাউকে পেলেই পুলিশ ‘শ্যুট অ্যাট সাইট’-এ গুলি করেমারবে।

নতুন কেউ এগিয়ে আসতেও সাহস পাচ্ছিলো না। ভরসাযোগ্য কাউকে পাচ্ছিলামনা, আবার কেউ কেউ পরিস্থিতিরভয়াবহতা আঁচ করে একধাপ পিছিয়ে যাচ্ছিলো।

তাই সেই মুহূর্তে আন্দোলনের স্বার্থেই আমি চুপ থেকেছি। কোনো অভিযোগ করিনি, কাউকে দোষ দিইনি। কারণ আমিজানতাম, একটি ভুল অথবা আবেগী সিদ্ধান্ত অনেক শিক্ষার্থীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

৩ আগস্ট ঘুমাইনি। ৪ আগস্টের রাতেও ভয়ে উৎকন্টায় এক ফোঁটাও ঘুম আসেনি। ৫ আগস্ট মধ্যরাতে ঘুমিয়ে-সকালেটানা ফোনকলে হঠাৎ ঘুম ভেঙে দেখি ৩০০’র বেশি মিসড কল।

ভাবলাম সব শেষ। সবাই হয়তো ধরা পড়েছে। হয়তো তাদের মেরে-ফেলেছে, কিন্তু ওপ্রান্ত থেকে সামায়েল বললো—“নেতা, অভিনন্দন! হাসিনা পালাইছে!”

আমি বিশ্বাসই করছিলাম না। বললাম, “ঠিক কইরা কতা কও।”সে বললো “নিউজ দেখো।”

বিবিসি খুলে দেখি-ঠিকই! এক কাপড়ে হাসিনা ইন্ডিয়া পালিয়েছে!

খুশিতে লাফ দিয়ে উঠি। ফ্রেশ না হয়ে সেই অবস্থায়ই ফেসবুকে অভিনন্দন জানিয়ে ভিডিও পোস্ট করি।

সেই দিন থেকে মৌলভীবাজারের ইতিহাস পাল্টে যায়।

আর যাঁরা সেদিন কিছুই করতে চায়নি, আজ তারাই “নেতা” হবার জন্য লিয়াজু দিয়ে দিয়ে ঘুরছে।

এরপর আমি শুরু করি আহতদের খোঁজখবর নেওয়া। যাদের পেরেছি, তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছি-আরযাদের ব্যাপারে সম্ভব হয়নি, তাদের জন্য সরাসরি সহায়তা প্রেরকের নিকট থেকে পৌঁছে দিয়েছি, এখনো অনেক আহতজানেও না তাদের নিকট আমার কারণে সহায়তা পৌছেছে এবং আমি জানানোর প্রয়োজন ও বোধ করিনাই। আমিএগুলো করেভহি আল্লাহর সন্তুষ্টি এবং নিজের দায়িত্ববোধের যায়গা থেকে।

কেউ এমন বলতে পারবেনা যে আমাকে এক পয়সাও দিয়েছে আহতদের ব্যাপারে, যাদের টাকা দেওয়ার তারা সরাসরিআহতদের ব্যাংক একাউন্টে দিয়েছে-আমি শুধু ছিলাম যোগাযোগ মাধ্যম। পাশাপাশি ৪ আগস্টের নৃশংস হামলারঘটনায় জড়িতদের গ্রেফতারে শুরু করি জোর তৎপরতা।

আজও আমি দৃঢ়ভাবে বলতে পারি-বিদেশের মাটিতে বসে আমি যতজন হামলাকারীকে গ্রেফতার করাতে পেরেছি, দেশের ভেতরে থেকেও অনেকেই তার অর্ধেক সংখ্যাও করতে পারেননি। অথচ তারাই আজ নানা বিতর্ক, আলোচনা ওসমালোচনার কেন্দ্রে রয়েছেন।

সত্যি কথা বলতে, মাঠে না থাকলে কোনো বড় আন্দোলনই বাস্তবায়ন সম্ভব নয়। পরিকল্পনা, কৌশল বা দিকনির্দেশনাযতই সঠিক হোক না কেন-মাঠের সাহসী যোদ্ধারা না থাকলে তা কাগজে-কলমেই রয়ে যায়।

লন্ডন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পরিকল্পনা ও সমন্বয়ে পাশে থাকার, কিন্তু বাস্তব যুদ্ধে যারা বুক চিতিয়েদাঁড়িয়েছেন, তারা হলো সামায়েল, আব্দুল কাদির, তানজিয়া শিশির, জাকারিয়া ইমন, সুমন ভূইয়া, রাজিব সুত্রধর, সাহাব উদ্দিন বাবলু, আহবাব আল হামিদী, ছাত্রদলের জনি ভাই, শাহান ভাইসহ ফ্যাসিস্ট বিরোধী প্রত্যেকটারাজনৈতিক দল এবং আরও অনেক জানা-অজানা বীর যোদ্ধা ও আহত সহযোদ্ধারা-যারা তাদের প্রাণ ঝুঁকিতে ফেলেসৈরাচার তাড়াতে আমাদের সহযোগিতা করেছেন। সেই সময়ে আমরা কেউই জামাত, বিএনপি, বাম, এনসিপি ছিলামনা, আমাদের সবার পরিচয় ছিলো একটাই আর সেটা হলো ফ্যাসিবাদ বিরোধী শক্তি।

এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির অসীম সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগই ৪ আগস্টের ইতিহাসকে সম্ভব করে তুলেছে। এবিজয়ের কৃতিত্ব মূলত তাদেরই প্রাপ্য, যারা রাস্তায় নামার ঝুঁকি নিয়েছেন, গুলি-পুলিশ-সন্ত্রাস উপেক্ষা করে প্রতিবাদেরপতাকা তুলে ধরেছেন।

যারা নেতৃত্ব দিয়েছেন তাদের চেয়েও বেশি কৃতিত্ব তাদের যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন জীবনের পরোয়া নাকরেই, এবং অংশগ্রহণকারীসহ যারা আহত হয়েছেন তারাই আসল কৃতিত্বের অধিকারী, এবং নাম জানা এবং না জানাহাজারো যুদ্ধাদের নাম এই পোস্টে নিতে পারি নাই বলে আমি আসলেই লজ্জিত এবং দুঃখিত। যতই তাদের কৃতজ্ঞতাএবং প্রশংসা করিনা কেনো তা সবসময় কমই হবে।

মূলত মৌলভীবাজারে ৪ আগস্ট না হলে এই জেলায় আওয়ামিলীগ গোপনে শক্তিশালী অবস্থানে রয়েই যেতো,  কারণ৪ আগস্ট না হলে আওয়ামিলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এমন হাজারে হাজারে হামলা করতোনা, ফলে আগের আন্দোলন গুলোতে হামলা করা এদের কয়েকজন নেতাকর্মী ছাড়া বাকিরা গুপ্ত থেকে বিভিন্ন রাজনৈতিকদলগুলোর সাথে মিশে যেতো এবং গোপনে তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যেতো ও সাধারণ মানুষের জানমালের জন্যহুমকিস্বরূপ হয়ে দাড়াতো।

৪ আগস্ট হয়েছিলো এবং সেই ৪ আগস্টে তারা সর্বশক্তি নিয়ে হামলা করেছিলো বলেই আজ তারা গনহারে পলায়নরতএবং মৌলভীবাজার বলতে গেলে লীগশূন্য অবস্থাতেই আছে।

এই ঘটনাবলি আমি আমার অবস্থান থেকে, আমার চোখে যেভাবে দেখেছি, যেভাবে করেছি সেভাবেই বলেছি। অন্যদেরঅভিজ্ঞতা, উপলব্ধি কিংবা ব্যাখ্যা ভিন্ন হতে পারে-এটাই স্বাভাবিক এবং সেটাও সমানভাবে মূল্যবান।

বাংলাদেশ জিন্দাবাদ।

Create Your Own Website With Webador